বিশ্ব মেধাস্বত্ব
(World
IP Day) দিবস-২০২৬ উপলক্ষে ইউনিভার্সিটি অব
ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে
“World
IP Day 2026 (IP and Sports: Ready, Set, Innovate)” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনিক ভবনের ১২০১ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএফটিবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ
আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.
মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স
অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউএফটিবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর পরিচালক সুমন সাহা।
প্রধান অতিথির
বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব তুলে
ধরে বলেন,
গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল
কর্মকাণ্ডকে উৎসাহিত করতে একটি কার্যকর মেধাস্বত্ব ব্যবস্থা অপরিহার্য। তিনি ক্রীড়া
খাতে উদ্ভাবন, প্রযুক্তি এবং বাণিজ্যিক সম্ভাবনা
বৃদ্ধিতে মেধাস্বত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমানে ক্রীড়া শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি প্রযুক্তি, ব্র্যান্ডিং, ডিজিটাল কনটেন্ট
এবং উদ্ভাবননির্ভর একটি বৃহৎ শিল্পখাতে পরিণত হয়েছে। ক্রীড়াবিষয়ক উদ্ভাবন, ট্রেডমার্ক, কপিরাইট ও পেটেন্ট সুরক্ষার মাধ্যমে নতুন উদ্যোক্তা ও গবেষকদের জন্য ব্যাপক সুযোগ
সৃষ্টি হচ্ছে।
মূল প্রবন্ধে
ড. শামীম আহমেদ দেওয়ান মেধাস্বত্ব ও ক্রীড়া প্রযুক্তির পারস্পরিক সম্পর্ক, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ এবং তরুণ গবেষকদের জন্য উদীয়মান সম্ভাবনা
নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মেধাস্বত্ব (IP) কীভাবে সুরক্ষা করা যায়, মেধাস্বত্ব নিবন্ধনের
প্রয়োজনীয়তা এবং উদ্ভাবনকে আইনি সুরক্ষার আওতায় আনার বিভিন্ন উপায় তুলে ধরেন। এছাড়া
তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধাস্বত্ব অধিকার (IP Rights) অর্জনের প্রক্রিয়া, সংশ্লিষ্ট নীতিমালা এবং ভবিষ্যতে মেধাস্বত্বের গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা
করেন।
সেমিনারটি
আয়োজন করেছে ইউএফটিবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)।