ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্ষপূর্তি ও DSE Day উদযাপন
আলোচনা সভা, কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে গতকাল ০২  নভেম্বর ২০২৫ খ্রি. বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ-এ ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষপূর্তি ও ও DSE Day উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন,আধুনিক বিশ্বের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, গবেষণা,শিল্প, স্বাস্থ্য কিংবা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে ডেটার ভূমিকা দিন দিন বাড়ছে। সঠিকভাবে ডেটা বিশ্লেষণ, ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারলে একটি দেশ দ্রুত তার উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করতে পারবে। তিনি বলেন, আমি আশা করি, এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণানির্ভর শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে সমাজে ডেটা-চালিত সমাধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম বর্ষপূর্তিতে আমি ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের এই অগ্রযাত্রা আরও বেগবান হোক এই প্রত্যাশা করি। বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)জনাব তানজীম তাহারাত অর্পা, বিভাগের সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য,২০২৪ সালের ০২ নভেম্বর ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এ ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু হয়। এর আগে ২০২৩ সালের ৮ মে ইউজিসি কর্তৃক বিভাগের কার্যক্রম চালুর অনুমোদন প্রদান করা হয়।