ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এ দুই
দিনব্যাপী “How to do research and writing a research paper” শীর্ষক সেমিনার শুরু হয়েছে। সেমিনারে Keynote Speaker হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,
বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। গবেষণা
বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের সহযোগিতায় এ সেমিনারটি আয়োজন করা
হয়েছে।
আজ ১৬ মে
(শনিবার) , ২০২৬ খ্রি. সকাল ১০:০০ টায়
প্রশাসনিক ভবনের ১২০১ নং কক্ষে সেমিনারটির উদ্বোধন করা হয়। সেমিনারে ইন্টারনেট অব
থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা
অংশগ্রহণ করছেন। সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক
(ভারপ্রাপ্ত) জনাব মোঃ আশরাফুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরই
বিভাগের চেয়ারম্যান জনাব সুমন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আইআরই বিভাগের ২০২১-২২
শিক্ষাবর্ষের উপদেষ্টা জনাব মোঃ তৌকির আহম্মেদ।
সেমিনারে
গবেষণার গুরুত্ব তুলে ধরে মাননীয় উপাচার্য গবেষণার মৌলিক ধারণা, গবেষণা পরিচালনার কার্যকর পদ্ধতি, গবেষণার
বিভিন্ন ধাপ, রিপোর্ট লেখার কৌশল এবং গবেষণাপত্র আন্তর্জাতিক
জার্নালে প্রকাশের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও গবেষণায়
আগ্রহ সৃষ্টি, মানসম্মত গবেষণা পরিচালনা এবং একাডেমিক
লেখালেখির দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
দুই
দিনব্যাপী এই সেমিনারটি ১৮ মে, ২০২৬ খ্রি.
(সোমবার) সমাপ্ত হবে। সমাপনী দিনে এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের
২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।