ইউজিসি
চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে ইউএফটিবি উপাচার্যের অভিনন্দন
বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন
আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার
টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর উপাচার্য অধ্যাপক
ড. মোহাম্মদ আবু ইউসুফ।
বৃহস্পতিবার
(১৯ মার্চ ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় ইউএফটিবির উপাচার্য বলেন, “অধ্যাপক ড. মামুন আহমেদ একজন খ্যাতিমান গবেষক, প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষাবিদ, যিনি তাঁর
দীর্ঘ ও সমৃদ্ধ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে
গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর মতো একজন দক্ষ, বিচক্ষণ
ও দূরদর্শী নেতৃত্বের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নতুন উদ্যমে
এগিয়ে যাবে এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুণগত উৎকর্ষতা, স্বচ্ছতা
ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।”
তিনি আরও
বলেন, “নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের
বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে, উদ্ভাবনী
কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
একটি আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই একাডেমিক পরিবেশ গড়ে
উঠবে এমন প্রত্যাশা করছি।”
উপাচার্য
অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁর দায়িত্ব
পালন দেশের শিক্ষা ব্যবস্থা ও জাতির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই
আশাবাদ ব্যক্ত করেন।