মাননীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার
টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ বিশেষ দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
গত
শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এ
অবস্থিত মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া
মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন, শান্তি
ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার
আলী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে
অংশগ্রহণ করেন।