ইউএফটিবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইন্ট্রা-ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং প্রযুক্তিগত উৎকর্ষকে উদযাপন করতে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দিনব্যাপী ইন্ট্রা-ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৮ মার্চ ২০২৬, রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই দ্বৈত আয়োজন সম্পন্ন হয়।
সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া প্রোগ্রামিং প্রতিযোগিতা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ল্যাবসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের কোডিং দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
বিকেল ৫:৩০ মিনিটে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রোগ্রামিং কনটেস্টে প্রথম স্থান অর্জন করে টিম Infinite_loopers। দলের সদস্যরা হলেন— Sadrul Anam (ID: 2303029), Md Meiad Khan (ID: 2303013) এবং Nur Yesha Fahim (ID: 2303014)।
দ্বিতীয় স্থান অর্জন করে টিম ++_++I। দলের সদস্যরা হলেন— Irshad Hossain (ID: 2303030), Mahbub Tanmay (ID: 243016) এবং Md Ramzan Ali (ID: 2403019)।
তৃতীয় স্থান অর্জন করে টিম Brainless_squad। দলের সদস্যরা হলেন— Tamanna Mogul (ID: 2303024), Ruksana Akter Rojoni (ID: 2303010) এবং MD. Kaisur Ahamed Sifat (ID: 2303004)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান।
এরপর আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করা হয়। এরপর নির্ধারিত সময়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে ইফতার গ্রহণ করেন। পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।