ইউএফটিবি STEAM Club-এর সৌজন্য সাক্ষাৎ: উদ্ভাবনী আয়োজন “ImpactX” নিয়ে উপাচার্যের সঙ্গে মতবিনিময়

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর শিক্ষার্থীদের প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে এগিয়ে নিতে নবগঠিত UFTB STEAM Club-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে STEAM Club-এর সদস্যরা উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, উদ্ভাবনী কার্যক্রম ও শিক্ষার্থীকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের Flagship Innovation Program “ImpactX: UFTB Innovation Challenge”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মাননীয় উপাচার্যকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে ক্লাবের এডভাইজার মো. রাব্বি খান “ImpactX” প্রোগ্রামের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে উপাচার্যের কাছে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাপস্টোন প্রজেক্ট, ল্যাব ওয়ার্ক এবং উদ্ভাবনী ভাবনাগুলোকে শ্রেণিকক্ষের সীমাবদ্ধতা অতিক্রম করে বাস্তব জীবনে কার্যকর প্রভাব সৃষ্টির সুযোগ করে দেওয়া হবে।

মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক উদ্যোগকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ও সৃজনশীল সংস্কৃতি গড়ে তুলতে STEAM Club-এর কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে STEAM Club- এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করা হয়।