গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষা
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাননীয়
শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ-কে ইউএফটিবি উপাচার্যের অভিনন্দন
বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী
হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি
হাজ্জাজ-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার
টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ।
এক অভিনন্দন বার্তায় মাননীয় উপাচার্য বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের
মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও
অভিনন্দন জানাচ্ছি। শিক্ষা খাত উন্নয়ন, আধুনিকায়ন এবং
শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা
আশাবাদী। তিনি বলেন, আপনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে সুশাসন,
প্রযুক্তির কার্যকর ব্যবহার, দক্ষতা উন্নয়ন
এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হবে-এমন প্রত্যাশা করছি। একটি জ্ঞাননির্ভর ও
প্রগতিশীল বাংলাদেশ গঠনে আপনার উদ্যোগ সুদূরপ্রসারী ফল বয়ে আনবে। মাননীয় উপাচার্য
বলেন, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সরকারের সকল উদ্যোগে
সহযোগিতা করতে সদা প্রস্তুত থাকবে।
উপাচার্য মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মহান
দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করেন।