নবনিযুক্ত
মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব
ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি) - এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
রবিবার
(২২ ফেব্রুয়ারি ২০২৬) -এ অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে
বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম, গবেষণা অগ্রগতি এবং ভিশন-মিশন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাননীয়
শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ও সময়োপযোগী বিষয়সমূহের প্রতি গভীর
আগ্রহ প্রকাশ করেন এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয়
বলে অভিহিত করেন। তিনি সুবিধাজনক সময়ে ইউএফটিবি পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে
উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন যে, মাননীয় প্রতিমন্ত্রীর প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে দেশের শিক্ষাখাত আরও
গতিশীল, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও
গবেষণামুখী ধারায় সমৃদ্ধ হবে।