জাতীয়
স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ইউএফটিবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর
শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ
আবু ইউসুফ।
বৃহস্পতিবার
(২৬ মার্চ,২০২৬) সকালে মাননীয়
উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের
প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময়
উপাচার্য বলেন, "১৯৭১ সালে দীর্ঘ ৯
মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও ৩০ লাখ শহিদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ
একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।" তিনি আরও বলেন, জাতি আজ বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে সেইসব জানা-অজানা
শহিদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত
হয়েছে।
শ্রদ্ধা
নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো.
আনোয়ার হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের
পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর,
পরিচালক (শিক্ষার্থী কল্যাণ)-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা
নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মরণে এবং তাঁদের আত্মার
মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।