মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এ অবস্থিত মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।