ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর ক্যারিয়ার সেন্টার কর্তৃক আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে “Introduction to Competitive Programming” শীর্ষক একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ আয়োজিত হয়েছে। উক্ত সেশনে স্পিকার হিসেবে ইন্টারনেট অব থিংস এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সৌরভ চন্দ্র দাস ইউএফটিবির শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রামিং বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ মশিউর রহমান। তিনি শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার কমিয়ে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং এর বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হতে শিক্ষার্থীদের আহ্বান জানান।
উক্ত প্রশিক্ষণটিতে ইউএফটিবি এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত সেশনে উপস্থিত ছিলেন ক্যারিয়ার সেন্টারের পরিচালক মোঃ ছানাউল্লাহ ও সহযোগী পরিচালক আবুল আলা ওয়ালিদ