তথ্যপ্রযুক্তিনির্ভর
এই যুগে কেবল তাত্ত্বিক শিক্ষা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর
ডিজিটাল ইউনিভার্সিটি এর (জিডিইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
তিনি বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক বা প্রায়োগিক শিক্ষাকে সমান গুরুত্ব
দিতে হবে।
সোমবার
(১১ আগস্ট ২০২৫) সকালে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘প্রবেশিকা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাননীয়
উপাচার্য বলেন, প্রযুক্তিনির্ভর সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত
হাই-টেক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন, প্রযুক্তিকেন্দ্রিক রাষ্ট্র
বিনির্মাণে জিডিইউ এর শিক্ষার্থীরা অনন্য ভূমিকা রাখবে।
এডুকেশনাল
টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারহানা ইসলামের সভাপতিত্বে
‘প্রবেশিকা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের
মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। এছাড়াও
বক্তব্য রাখেন আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা,
সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর রাকিব হোসেন, সফটওয়্যার
ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. মশিউর রহমান, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের চেয়ারম্যান তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান সুজন চন্দ্র
সূত্রধর, ছাত্র হলের প্রভোস্ট রুবেল শেখ এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক শারদ হাসান।
অনুষ্ঠানে
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের পরিচিতি এবং নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
বিভাগের নবীন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।