জুলাই
গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের
উদ্যোগে বুকশেলফ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে বুকশেলফ
উদ্বোধন ও একাডেমিক ভবনের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয়
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার
হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী,
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ
সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আমাদের মাসব্যাপী কর্মসূচির
অন্যতম আয়োজন হলো বুকশেলফ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। আমি জুলাই আন্দোলনের সকল শহিদের
আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।
নতুন
প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থান ও ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শিক্ষার্থীদের পদযাত্রা, রচনা প্রতিযোগিতা,
দোয়া মাহফিল, ‘জুলাই স্মৃতি বুকশেলফ’ উদ্বোধন, জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, জুলাই গণঅভ্যুত্থান
দিবস উপলক্ষ্যে র্যালি, ফটোগ্রাফি, স্কেচ ও চিত্রাঙ্কন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন,
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও নির্মাণসহ বিভিন্ন কর্মসূচি
গ্রহণ করা হয়েছে।