ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) Robotics Club-এর
এক্সিকিউটিভ কমিটির সদস্যরা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) মাননীয় উপাচার্য অধ্যাপক
ড. মোহাম্মদ আবু ইউসুফ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে
ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। Robotics Club-এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী
কার্যক্রম এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে তাদের অবদান তুলে ধরেন।
এসময়
ক্লাবের এডভাইজার ও বিশ্ববিদ্যালয়ের আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রভাষক জনাব মোঃ আশিকুচ্ছালেহীন উপস্থিত ছিলেন।
আলোচনায়
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং
শিক্ষার্থীদের আরও সৃজনশীল, উদ্ভাবনী ও গবেষণামুখী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করেন।