মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এর CSE Society কর্তৃক আয়োজিত MU CSE Fest-2025 এর Ideathon সেগমেন্টে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর টিম The Flying Dutchman ১ম রানার্স আপ স্থান অর্জন করেছে। টিমের সদস্যরা চতুর্থ বর্ষের এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর শিক্ষার্থী সিয়াম উল আলম, জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, মোঃ তানজিম আলম তাসিন, শেখ সোলাইমান ছনি এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কুমার রায়। শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষিতে টেকনোলজিস এবং লিটারেসি ক্রিয়েশনের একটি অভিনব কৌশল হিসেবে AgriNova: A Smart Agriculture Hub প্রোজেক্ট আইডিয়া উপস্থাপন করে। প্রোজেক্টটির সুপারভিশনে ছিলেন এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সহকারী অধ্যাপক মোঃ  আশরাফুজ্জামান।

Ideathon Contest এ প্রথম পর্যায়ে ১০ টি টিম সিলেক্ট হয় এবং ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিলেটে অনুষ্ঠিত ফাইনালে The Flying Dutchman ১ম রানার্স আপ স্থান অর্জন করেছে।