ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৪ অক্টোবর ২০২৫ তারিখে একাডেমিক ভবনের সামনে একটি নতুন বসার স্থান নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এই ছাউনিযুক্ত স্থানটি শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের বাইরে স্বস্তিতে আলাপচারিতা, জ্ঞান বিনিময় এবং বিশ্রামের একটি মনোরম পরিবেশ তৈরি করবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট।