ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি)-এ ল্যাংগুয়েজ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জুন)
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ২০০২ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে
ক্লাবটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.
মোহাম্মদ আবু ইউসুফ কেক কেটে ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন।
প্রধান
অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, ভাষার সুরক্ষা, চর্চা ও বিকাশে ল্যাংগুয়েজ ক্লাবকে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের
পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও
অভিজ্ঞ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, এসব
কার্যক্রম থেকে অর্জিত অভিজ্ঞতা পেশাগত, সামাজিক ও পারিবারিক
জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে
সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা নাহিদ
হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবগঠিত এ
ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা দক্ষতা উন্নয়ন, সাহিত্যচর্চা, বিতর্ক, উপস্থাপনা
এবং বিভিন্ন ভাষাভিত্তিক সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত
করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা