ইউএফটিবি-তে ৫ দিনব্যাপী “EDTE Champion League – Session 1” এর শুভ উদ্বোধন
 ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে ৫ দিনব্যাপী “EDTE Champion League – Session 1” এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৫ নভেম্বর ২০২৫ খ্রি. বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদ ও বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগামী ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই ফুটবল টুর্নামেন্ট । প্রতিযোগিতায় এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দল গঠন করে অংশগ্রহণ করছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজনটি করা হয়েছে।