ইউএফটিবি-তে সফলভাবে অনুষ্ঠিত হলো Women’s Math Quiz Contest 2026

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর ডিপার্টমেন্ট অব জেনারেল এডুকেশন এবং ইউএফটিবি ম্যাথ স্কোয়াড যৌথভাবে আয়োজন করে Women’s Math Quiz Contest 2026।

ইউএফটিবি-তে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল নারী শিক্ষার্থীদের গণিত চর্চা, যৌক্তিক চিন্তাভাবনা এবং একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ

অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

কুইজ প্রতিযোগিতার পরীক্ষা সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত একাডেমিক ভবন ১-এর কক্ষ ১০০১ এ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

পরবর্তীতে দুপুর ২:০০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মাননীয় উপাচার্য নিজ হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন এবং তাদের সাফল্যের প্রশংসা করেন।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোমিনা আক্তার রিতা (এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), দ্বিতীয় স্থান অর্জন করেন ইসরাত সাদিয়া (এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং তৃতীয় স্থান অর্জন করেন রাফিয়া জান্নাত রাফি (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

এ সময় সাইবার সিকিউরিটি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর জনাব রাকিব হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক জনাব শারদ হাসান বক্তব্য প্রদান করেন এবং এ ধরনের একাডেমিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সমন্বয় করেন জনাব সুজন চন্দ্র সূত্রধর, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব জেনারেল এডুকেশন এবং জনাব মোঃ মেহেদী হাসান, উপদেষ্টা, ইউএফটিবি ম্যাথ স্কোয়াড। শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগিতায় পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এই আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার্থীদের গণিত চর্চা, একাডেমিক অগ্রগতি এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।