আগামী ১৯ জুন ২০২৬ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬”। জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরে অংশ নিতে যাচ্ছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর একটি শক্তিশালী ক্যারম দল।

প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে ইউএফটিবি ক্যারম দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য খেলোয়াড়দের শুভকামনা জানান এবং মেধা, দক্ষতা ও ক্রীড়া-চেতনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি ইউএফটিবি ক্যারম দলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা প্রদান করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ইউএফটিবি ক্যারম দলটি ৪ জন ছাত্র ও ২ জন ছাত্রীসহ মোট ৬ জন সদস্য নিয়ে গঠিত। দলের সার্বিক পরিচালনায় রয়েছেন ম্যানেজার জনাব মো: শারদ হাসান, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ও ​কোচ জনাব এস এম রাজিব হোসেন (অ্যাডভাইজার, ইউএফটিবি স্পোর্টস ক্লাব)।