Pakistan-Bangladesh Knowledge Corridor-এর উদ্বোধনী অনুষ্ঠানে ইউএফটিবি উপাচার্যের অংশগ্রহণ
শিক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে আরও গতিশীল করতে রাজধানীর Radisson Blu Dhaka Water Garden হোটেলে আজ ১১ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে “Launching Ceremony of the 2nd Phase of Pakistan-Bangladesh Knowledge Corridor & Inauguration of Education Expo-2026” শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার জনাব ইমরান হায়দার এবং শিক্ষাসচিব জনাব আব্দুল খালেক।
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ