IOTRIX 2025 হ্যাকাথনে ইন্টারনেট অফ থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের Team_NULL()–এর প্রথম রানার–আপ অর্জন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) আয়োজিত Televerse 1.0-এর অন্তর্ভুক্ত IOTRIX 2025 IoT Hackathon–এ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি) এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অংশ নেওয়া Team_NULL() দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিদের পেছনে ফেলে ২য় স্থান অর্জন করেছে। তাদের পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে ৪০,০০০ টাকা।

Team_NULL()-এর হয়ে প্রতিযোগিতা করেছেন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী ইফতেখার রহমান,রাকিবুল হাসান রাকিব এবং রাফিউল রাব্বি জাহিদ। তাদের টিম সুপারভাইজার ছিলেন বিভাগটির চেয়ারম্যান জনাব সুমন সাহা।

ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীদের Tokenless Dining Management System ডিজাইন ও ডেভেলপ করার চ্যালেঞ্জ দেওয়া হয়, যা একটি বাস্তবসম্মত নিরাপত্তা–সংকটে ভিত্তিক ছিল। সমস্যার প্রেক্ষাপট—

একজন শিক্ষার্থী ছিনতাইয়ের কারণে তার ওয়ালেট, ফোন এবং ডাইনিং টোকেন হারিয়ে ফেলে ও কোনো ফিজিক্যাল ক্রেডেনশিয়াল ছাড়াই ক্যাফেটেরিয়ায় প্রবেশ করতে চেষ্টা করে।

এই সমস্যা সমাধানে প্রতিযোগীদের নির্ভুল পরিচয় যাচাই,ডাবল সার্ভিং প্রতিরোধ,মিল প্ল্যান/টোকেন যাচাই, ক্রেডেনশিয়াল চুরি ঠেকানো, ম্যানেজার অ্যাপ্রুভাল ব্যবস্থা, একই সময়ে বহু ব্যবহারকারীকে সেবা দেওয়ার সক্ষমতা,পাওয়ার–এফিশিয়েন্ট ডিজাইন,প্রতি মাসের নতুন ম্যানেজারের জন্য সহজ ইন্টারফেস এর মতো কাজগুলো করতে হয়েছিলো। Team_NULL() এসব শর্ত নিখুঁতভাবে পূরণে বিশেষ দক্ষতার পরিচয় দেয়।

১৩–১৫ নভেম্বর অনুষ্ঠিত ৭২ ঘণ্টার অনলাইন প্রিলিমিনারি রাউন্ডে প্রতিযোগী দলটি টপ ১৯–এ জায়গা করে নেয়। পরবর্তীতে ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব সুমন সাহা এর তত্ত্বাবধানে দলটি চূড়ান্ত রাউন্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

২১ নভেম্বর ২০২৫, সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত অনসাইট গ্র্যান্ড ফাইনালে দলটি CUET ক্যাম্পাসে আয়োজকদের প্রদত্ত হার্ডওয়্যার ও রিয়েল-টাইম সমস্যা সমাধান করে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে। পূর্ণ দিনের মূল্যায়নের পর Team_NULL() সকল ১৯ দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে টপ ১০-এ কোয়ালিফাই করে। পরবর্তীতে তারা তিনজন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞের সামনে Shark Tank–স্টাইলে প্রেজেন্টেশন প্রদান করে এবং ২৩ নভেম্বর ২০২৫ প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেশের শীর্ষ দলগুলোর মধ্যে প্রথম রানার-আপ অর্জন করে।

Team_NULL() এর এই সাফল্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত প্রথম রানার–আপ অর্জনকারী দলের সদস্যবৃন্দ মাননীয় উপাচার্য দলটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা প্রদান করেন। এসময় প্রথম রানার–আপ অর্জনকারী দলের সদস্যবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান জনাব সুমন সাহা এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের এডভাইজার ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব মোঃ আশিকুচ্ছালেহীন।

ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব সুমন সাহা জানান, Team_NULL()–এর এই সাফল্য বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের বাস্তব প্রতিফলন। তারা আশা করে, ভবিষ্যতেও শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও জাতীয় মঞ্চে আরও বড় সাফল্য বয়ে আনবে।