ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর UFTB
STEAM Club-এর উদ্যোগে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও
সৃজনশীলতাকে আরও একধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয় “ImpactX: UFTB Innovation
Challenge” প্রতিযোগিতা।
এই
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের মোট ২৮টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী
অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক চিন্তাধারা
এবং বাস্তবমুখী প্রোটোটাইপ উপস্থাপন করে। Science,
Technology, Engineering, Arts and Mathematics (STEAM)-এর সমন্বয়ে
নির্মিত প্রতিটি প্রজেক্টে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক
চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতার প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানটির
মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক প্রজেক্টসমূহকে শুধুমাত্র শ্রেণিকক্ষ বা
মূল্যায়ন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে
দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপনের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি
করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.
মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন UFTB STEAM Club-এর উপদেষ্টা মোঃ রাব্বি খান।
প্রোগ্রামটিকে
আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের সম্মানিত
চেয়ারম্যানবৃন্দ ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের সম্মানিত
শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং একজন এক্সটার্নাল
বিশেষজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের
উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোঃ
আশরাফুজ্জামান। তিনি STEAM Club-এর এ
উদ্যোগকে সাধুবাদ জানান এবং STEAM ল্যাবরেটরি তৈরি ও
ভবিষ্যতে আরও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
বিশেষ
অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তাঁর ছাত্রজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট তৈরিতে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ
শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা প্রদান
করেন। তিনি সময়ের যথাযথ ব্যবহার ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে নিজেদের সক্ষমতার
সর্বোচ্চ বিকাশ ঘটানোর আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের
আরও সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি
ভবিষ্যতে STEAM Club-এর innovation
practice ও project development কার্যক্রমকে
আরও বেগবান করতে ল্যাব স্থাপনের আশ্বাস প্রদান করেন। উপাচার্য মহোদয় ক্লাবের
উপদেষ্টা মোঃ রাব্বি খান, ক্লাবের সভাপতি মোহাম্মদ আহসান এবং
ক্লাবের সকল সদস্যকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
“ImpactX”-এর মতো আন্তঃবিভাগীয় প্রতিযোগিতাগুলো ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্ভাবনী
চিন্তা, উদ্যোক্তা মনোভাব এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের
দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে কার্যকর
ভূমিকা রাখবে বলে মনে করেন ক্লাবের উপদেষ্টা মোঃ রাব্বি খান।
উৎসবমুখর
পরিবেশে অংশগ্রহণকারী ২৮টি দলের প্রোটোটাইপ প্রদর্শন ও প্রজেক্ট উপস্থাপনার
মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়