ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি)-এর ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে
অনুষ্ঠিত “RoboCup: Football Tournament of IRE-2026 (Season 1)”-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর
পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.
মোহাম্মদ আবু ইউসুফ।
বিভাগের
শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক
সহযোগিতা এবং দলগত মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং
প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত খেলায় নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক
বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ব এবং সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষকদের
সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (IRE 6th
Batch) শিক্ষার্থীদের সার্বিক সমন্বয় ও
বাস্তবায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (IRE 7th
Batch) এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের (IRE 3rd
Batch) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
জমজমাট এ ম্যাচে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করে।
অনুষ্ঠানের
শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এ
সময় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।