ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) এর ডিপার্টমেন্ট অফ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং (CySE) আজ, ২ নভেম্বর ২০২৫, এক আনন্দঘন পরিবেশে পালন করেছে বিভাগ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের ২ নভেম্বর যাত্রা শুরু করা দেশের প্রথম সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপত্তায় উচ্চমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে দ্রুত অগ্রগতি অর্জন করছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৮ মে ইউজিসি কর্তৃক বিভাগের কার্যক্রম চালুর অনুমোদন প্রদান করা হয়। মাত্র এক বছরের পথচলায় বিভাগটি অর্জন করেছে নানাবিধ সাফল্য ও স্বীকৃতি। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০০১ নম্বর রুমে আয়োজন করা হয় এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান জনাব রাকিব হোসেন, প্রথম ব্যাচের এডভাইজার এবং প্রভাষক জনাব দেলোয়ারা খুশি, দ্বিতীয় ব্যাচের এডভাইজার এবং প্রভাষক জনাব মোঃ মাসুদ রানা, এবং নবাগত প্রভাষক জনাব মোঃ আব্দুল্লাহ। বক্তব্যে তাঁরা তুলে ধরেন সাইবার সিকিউরিটির বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ সম্ভাবনা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগের ভূমিকা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল কবিতা, গান ও সংক্ষিপ্ত বক্তব্য, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে। দিনটির অন্যতম আকর্ষণ ছিল কেক কাটার মুহূর্ত, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। তারা মনে করেন, এই এক বছরের যাত্রা সবার মাঝে দেশের ডিজিটাল নিরাপত্তা অগ্রযাত্রায় অবদান রাখার অনুপ্রেরণা জোগাবে। ডিপার্টমেন্ট অব সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ দেশের প্রথম ও একমাত্র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতের দক্ষ সাইবার বিশেষজ্ঞ তৈরিতে, যারা বিভাগের মূলমন্ত্র “Secure Today, Protect Tomorrow” কে বাস্তবে রূপ দেবে
সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
03/11/2025