সহশিক্ষা
কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে: ইউএফটিবি উপাচার্য
ইউনিভার্সিটি
অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ
(ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের
সক্রিয় অংশগ্রহণ তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।
মাননীয়
উপাচার্য গত ১০ মে ২০২৬, রোববার সন্ধ্যা
৭টায় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও
সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের
ছাত্র হলের আয়োজনে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন ছাত্র হলের প্রভোস্ট জনাব রুবেল শেখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত
বক্তব্য প্রদান করেন সহকারী হল প্রভোস্ট জনাব মো.রাব্বি খান।
অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব মো: মাহমুদুল
হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী
এবং হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান
অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে। তিনি
সফল আয়োজনের জন্য শিক্ষার্থী ও হল প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও
হলে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস
দেন।
পরে দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ক্রিকেট
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন মাননীয়
উপাচার্য।
সভাপতির
বক্তব্যে হল প্রভোস্ট জনাব রুবেল শেখ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং
সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট
সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
পুরস্কার
বিতরণী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।