শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
সোমবার (০৬ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন অর্জন, গবেষণা উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচিব মহোদয়কে অবহিত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সচিব মহোদয় ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার প্রসারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন