গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাননীয়
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-কে ইউএফটিবি উপাচার্যের অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ
ন ম এহছানুল হক মিলন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিভার্সিটি অব
ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ
আবু ইউসুফ।
এক অভিনন্দন বার্তায় মাননীয় উপাচার্য বলেন, আপনার যোগ্য নেতৃত্ব,
দূরদর্শী পরিকল্পনা এবং শিক্ষা খাতের উন্নয়নে অঙ্গীকার জাতিকে একটি
দক্ষ, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, বর্তমান যুগের চাহিদা
অনুযায়ী আধুনিক, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর এবং
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আপনার নেতৃত্বে শিক্ষা খাতে ইতিবাচক
পরিবর্তন সাধিত হবে। মাননীয় উপাচার্য বলেন, মানসম্মত
শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি
প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি সহায়তা ও ব্যবহার এবং দক্ষ
মানবসম্পদ উন্নয়নে আপনার উদ্যোগ দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। মাননীয়
উপাচার্য আরও বলেন, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,
বাংলাদেশ (ইউএফটিবি) শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে সরকারের সকল
উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।
উপাচার্য মাননীয় শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মহান
দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করেন।