প্রথমবারের মত ইউএফটিবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ আজ (রোববার),২৩ নভেম্বর ২০২৫ সকালে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব রাকিব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ প্রতিযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অংশ নিচ্ছে। প্রতিযোগিতাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতায় রয়েছে ইউএফটিবি স্পোর্টস ক্লাব। টুর্নামেন্টকে সফল করতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং ইউএফটিবি স্পোর্টস ক্লাব সার্বক্ষণিক পরিশ্রম করে যাচ্ছে।
আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।