নবনিযুক্ত মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে উপাচার্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

এ সময় মাননীয় শিক্ষামন্ত্রী প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত গবেষণার উপর গুরুত্বারোপ করেন।

মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষাখাত আরও গতিশীল, আধুনিক ও গবেষণামুখী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।