দক্ষ
মানবসম্পদ গড়ে তুলতে আউটকাম-বেজড এডুকেশন গুরুত্বপূর্ণ - ইউএফটিবি উপাচার্য
বর্তমান
প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আউটকাম-বেজড
এডুকেশন (ওবিই) অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব
ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি)-এর মাননীয় মউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন,
শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে
শিক্ষকদের আধুনিক শিক্ষণ-পদ্ধতি ও মূল্যায়ন কাঠামোর সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে
হবে।
শনিবার
১০ মে, ২০২৬ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক
ভবনের ১২০১ নম্বর কক্ষে “Outcome-Based Education in Practice: Assessment
Strategies, Course File, and CO Attainment” শীর্ষক এক প্রশিক্ষণ
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.
মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম.
রহমানতুল্লাহ। তিনি আউটকাম-বেজড এডুকেশনের কার্যকর বাস্তবায়ন, মূল্যায়ন কৌশল, কোর্স ফাইল প্রস্তুতকরণ এবং কোর্স
আউটকাম (CO) অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা
করেন।
বিশ্ববিদ্যালয়ের
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মশালায়
সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক জনাব সুমন সাহা।
কর্মশালায়
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এ ধরনের
প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা
ব্যবস্থা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন
প্রশিক্ষনার্থীবৃন্দ