বুধবার (১ জুলাই ২০২৬) ডাক, টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাননীয়
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর
দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ইন্ডাস্ট্রি
একাডেমিয়া কোলাবোরেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তিনি
বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন অর্জন, গবেষণা উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয়
মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় মাননীয় উপাচার্য আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার
টেকনোলজি,
বাংলাদেশ (ইউএফটিবি) এর রোবোটিক্স ক্লাব কর্তৃক
আয়োজিত প্রযুক্তি উৎসব ‘Robofusion 1.0’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
মাননীয় মন্ত্রী আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও
গবেষণার প্রসারে ডাক, টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন