Mr. Amit Pal, Senior Account Manager (Bangladesh, Bhutan, Nepal, Maldives), Turnitin India Pvt. Limited, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এর সাথে ২০ এপ্রিল ২০২৬ তারিখে সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে Turnitin সফটওয়্যার সার্ভিসের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি Turnitin-এর iThenticateসহ অন্যান্য নতুন প্রোডাক্ট ও সেবাসমূহ নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষের মধ্যে একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও উন্নত ও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এছাড়া, ভবিষ্যতে Turnitin ও সংশ্লিষ্ট সেবাসমূহ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়, যাতে শিক্ষক ও গবেষকগণ আধুনিক প্ল্যাজিয়ারিজম ডিটেকশন ও রিসার্চ টুলস সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারেন।

Mr. Amit Pal বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম সম্পর্কে জেনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে, মাননীয় উপাচার্য মহোদয় Mr. Amit Pal-কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে আরও কার্যকর একাডেমিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।