কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’। সোমবার (২৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ১০০২ নম্বর কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই আধুনিক ল্যাবটি শিক্ষার্থী ও গবেষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং বিষয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রগামী ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এই ‘ডিপ লার্নিং ল্যাব’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অব ডেটা সায়েন্স এন্ড

ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান মো. আবুল আলা ওয়ালিদ। তিনি তার বক্তব্যে ল্যাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন ও গবেষণার পরিবেশ উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।