ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছেন ওআইসি-ভুক্ত  বিশ্ববিদ্যালয়- Islamic University in Uganda ইসলামিক ইউনিভার্সিটি ইন উগান্ডা (আইইউআইইউ) এর রেক্টর প্রফেসর ইসমাইল সিম্বওয়া গ্যাজেন্ডা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় গাজীপুরের কালিয়াকৈরে মাননীয় উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ ও আলোচনায় ইসলামিক ইউনিভার্সিটি ইন উগান্ডা এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এর মধ্যে উদ্ভাবন,গবেষণা ও উন্নত প্রযুত্তি বিনিময়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এসময় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সাবেক উপাচার্য প্রফেসর ড.এম ফজলী ইলাহী, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এর ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান-সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাননীয় উপাচার্য অতিথিদের নিয়ে শ্বিবিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও ক্লাসরুম পরিদর্শন করেন।