জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে (জিডিইউ) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। কর্মসূচিটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন বয়সী এলাকাবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিটি পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শহিদদের স্মরণে মাসব্যাপী এই কর্মসূচির আওতায় আরও রয়েছে—আলোচনা সভা, শিক্ষার্থীদের পদযাত্রা, রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল, ‘জুলাই স্মৃতি বুকশেলফ’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যালি, ফটোগ্রাফি, স্কেচ ও চিত্রাঙ্কন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিও নির্মাণসহ নানা আয়োজন।